আজঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ -এ ৮ বৈশাখ ১৪৩৩ - ৪ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• উৎসবমুখর পরিবেশে হাবিপ্রবিসাস নির্বাচন সম্পন্ন, সভাপতি তালহা ও সম্পাদক রাফিউল • রংপুরের সংসদ সদস্য হচ্ছেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী • দিনাজপুর বোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী, সব প্রস্তুতি সম্পন্ন • হিলিতে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা সেবা • শিশুদের হামের টিকা খাওয়াতে নগরবাসীর সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক • উৎসবমুখর পরিবেশে হাবিপ্রবিসাস নির্বাচন সম্পন্ন, সভাপতি তালহা ও সম্পাদক রাফিউল • রংপুরের সংসদ সদস্য হচ্ছেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী • দিনাজপুর বোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী, সব প্রস্তুতি সম্পন্ন • হিলিতে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা সেবা • শিশুদের হামের টিকা খাওয়াতে নগরবাসীর সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক

দিনাজপুর বোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী, সব প্রস্তুতি সম্পন্ন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 20 এপ্রিল, 2026

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কমেছে। এবার মোট ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের চেয়ে ৫৬৬ জন কম। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই পরীক্ষা চলবে ২০ মে ২০২৬ পর্যন্ত। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম এসএসসি পরীক্ষা।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৮১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে। মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

বিভাগভিত্তিক তথ্যানুযায়ী : বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৬৭১ জন (সবচেয়ে বেশি), মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ৪৪ হাজার ৫৬৮ জন। এছাড়া ১৯০ জন পরীক্ষার্থী জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় বসছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে প্রতিটি কক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, পরীক্ষা তদারকিতে বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। কেন্দ্রের আশপাশের ফটোকপি ও কম্পিউটারের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের ওপর বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image