আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও নগদ অর্থ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 4 মে, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে ঘোড়াঘাট থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, গত ১ মে গভীর রাতে উপজেলার নুরপুর গ্রামের মাহাবুবুল আলম শিপনের বসতবাড়ির গোয়ালঘর থেকে আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি গরু এবং প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজিয়ান জাতের বকনা গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ৩ মে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি:) আহনাফ তাহমিদের একটি টিম অভিযান চালিয়ে প্রথমে কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের মাহমুদুল হাসান মুন্না (২৮) কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সিংড়া দক্ষিণপাড়া গ্রামের কাওসার ইসলাম (৩০) কে আটক করা হয়। পুলিশ জানায়, কাওসার ইসলাম পূর্বে রংপুরের পীরগঞ্জ থানায় দস্যুতা এবং ঘোড়াঘাট থানায় ট্রান্সফরমার চুরির মামলায় জড়িত, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, চুরি করা গরু দুটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে ৯৫ হাজার টাকায় বিক্রি করে তারা টাকা ভাগ করে নেয়। তাদের কাছে অবশিষ্ট ৬০ হাজার টাকা থাকার কথাও জানায়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন সহযোগী—শেখালীপাড়া গ্রামের সুভেল মিয়া (৩০), দক্ষিণ দেবীপুর গ্রামের আল রাহিদ আপন (২৫) এবং বেলওয়া নয়নদিঘি এলাকার ফাহিম ইসলাম (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় গরু চুরিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (রেজি নং- বগুড়া ন-১১-১৮৩১) ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাদমান, ওসি শহিদুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) আহনাফ তাহমিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image