খানসামায় জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন আহ্বায়ক আবীর রাজু, সদস্য সচিব সাজিদ
দিনাজপুরের খানসামা উপজেলায় রাজনৈতিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবীর রাজু, সদস্য সচিব সাজিদ ইসলাম এবং মুখ্য সংগঠক করা হয়েছে জেমস রায়হানকে।
শুক্রবার (৬ মার্চ) রাতে দিনাজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হজরত আলী অনিক ও সদস্য সচিব এহসানুল করিম (অয়ন)-এর স্বাক্ষরিত এবং মুখ্য সংগঠক হৃদয় আল রাফার সুপারিশক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন; যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান মাসুদ, সিয়াম মুন্না, রিমন ইসলাম ও হোসেন আলী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোহবুল আলম তোহা; যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান, তারিকুল ইসলাম, শাহরিয়ার সরকার, সবুজ খন্দকার ও সাব্বির রহমান।
এছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ হাসান, জাহাঙ্গির আলম, স্বাধিন, সুমন ইসলাম মিজু, রিফাত রহমান ও মো. রাজু।
কমিটির সদস্যরা হলেন— মো. আবু সাঈদ, হাবিব খান, ফাহমিদ হাসান মারুল, জুবায়ের সিদ্দিক, লাবিব ইসলাম, মাহফুজ আল-আদব, সিয়াম ইসলাম, রিয়াসাদ হোসেন, আরাফাত ইসলাম, বুলবুল আহম্মেদ ও মোক্তার হোসেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
ছবির ক্যাপশন: বায়ে আহ্বায়ক আবীর রাজু, ডানে সদস্য সচিব সাজিদ ইসলাম।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন