খানসামায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ : অপরাধ দমনে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ
দিনাজপুরের খানসামায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থা আরও জোরদার করার লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে খানসামা থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মেহেদী হাসান।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
পাশাপাশি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনিছুর রহমান ও সেক্রেটারি সামিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ ইসলাম সেলিম বুলবুল, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু পুলিশের একক প্রচেষ্টা নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, “পুলিশ জনগণের সেবক। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করতে এ ধরনের ওপেন হাউজ ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের মতামত ও সমস্যা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসন তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন