আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

নদীবক্ষে দুর্ধর্ষ ডাকাতি, চলন্ত নৌকায় কুড়ালের মুখে ৭ লাখ টাকা লুট

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 10 জুলাই, 2026

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম কাবিলের চরে একদল ডাকাত অস্ত্রের মুখে ব্র্যাকের দুই কর্মীকে জিম্মি করে প্রায় পৌনে ৮ লাখ টাকা লুটে নিয়েছে। ৯ জুলাই বিকেল ৪টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদ-পরিবেষ্টিত কাবিলের চর এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ব্র্যাক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুলছড়ির কাবিলের চর থেকে ব্র্যাকের দু'জন মাঠকর্মী গ্রাহকদের সঞ্চয় ও ঋণের আদায়কৃত মোট ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা নিয়ে নৌকাযোগে কালির বাজার শাখায় ফিরছিলেন। নৌকাটি কাবিলের চর এলাকা অতিক্রম করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি করে ফেলে এবং তাদের কাছে থাকা ব্যাগভর্তি টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমাদের কর্মীরা চরাঞ্চলে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির টাকা আদায় করে শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি জানার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে লুটের টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দিনের আলোতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, চরাঞ্চলের সাধারণ মানুষ ও বিভিন্ন এনজিও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image