আজঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ -এ ২৬ আষাঢ় ১৪৩৩ - ২৪ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• নদীবক্ষে দুর্ধর্ষ ডাকাতি, চলন্ত নৌকায় কুড়ালের মুখে ৭ লাখ টাকা লুট • পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা • ৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় নাকাল মানুষ; কাজের মান নিয়ে প্রশ্ন • সর্বনাশা নদীর স্রোত, নদীপারের মানুষের কান্না • ২ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ • নদীবক্ষে দুর্ধর্ষ ডাকাতি, চলন্ত নৌকায় কুড়ালের মুখে ৭ লাখ টাকা লুট • পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা • ৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় নাকাল মানুষ; কাজের মান নিয়ে প্রশ্ন • সর্বনাশা নদীর স্রোত, নদীপারের মানুষের কান্না • ২ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ

৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় নাকাল মানুষ; কাজের মান নিয়ে প্রশ্ন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 জুলাই, 2026

গত দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্করা। অথচ ওই এলাকাতেই প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ড্রেন। কিন্তু সেই ড্রেন থেকে সুফল তো দূরের কথা, উল্টো দুর্ভোগই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মিত ড্রেনটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। বরং যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেন নির্মাণের ফলে আগের পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পীরগাছা বাজার ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের হলেও কয়েক মাস আগে এর নির্মাণকাজ শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন তো হচ্ছেই না, বরং অনেক স্থানে ড্রেন উপচে পানি বাইরে চলে আসে। এছাড়া নিম্নমানের ও দায়সারাভাবে কাজ করায় বিভিন্ন স্থানে ড্রেনের নিচে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সরকারের ব্যয়বহুল এই উন্নয়ন প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল না পেয়ে উল্টো দুর্ভোগ বাড়ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পীরগাছা উপজেলার সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, "রাস্তার লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হয়েছে। কিছু এলাকা রাস্তার তুলনায় নিচু হওয়ায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি ড্রেনের কারণে নয়। তবে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেগুলো মেরামতের জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।"

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image