গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত : পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বোনারপাড়া-কাউনিয়া রেল রুটের বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছালে ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন