আজঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ -এ ১৬ বৈশাখ ১৪৩৩ - ১২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফলগাছার মনিরামে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে। • দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত • রংপুরে ১৯০ মিমি বৃষ্টি, সবজিখেতের ব্যাপক ক্ষতি • স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা • ৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি • ফলগাছার মনিরামে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে। • দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত • রংপুরে ১৯০ মিমি বৃষ্টি, সবজিখেতের ব্যাপক ক্ষতি • স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা • ৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি

ভুরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়ির দরজা ভেঙ্গে লুটপাট, অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসতবাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । 
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী চায়না ফেরৎ ডাঃ রোকনুজ্জামান কিরন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। 
তিনি জানান, দীর্ঘ ২৫ বছর চীনে ডাক্তারী পেশায় নিয়োজিত ছিলেন। ২০২০ সালে বাবার মৃত্যুর পর দেশের বাড়ীতে চলে আসেন। আত্মীয় স্বজন পাড়াপ্রতিবেশি ইউনিয়ন বাসীর সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে চলতেছেন। গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরিবারসহ রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে আমার প্রতিপক্ষ ও দুর্বৃত্তরা তাঁর বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষ সহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্ট,পাসপোর্ট সহ গুরুত্বপূর্ন ফাইল পুরে নষ্ট হয়ে যায়।

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল আকাশ খারাপ থাকায় সব কিছু বন্ধ করে রাত ১২টার দিকে বাড়িতে চলে যাই, পরদিন সকাল ১০টায় ধান মাড়াইয়ের শ্রমিক বাসায় এসে ভিতরে ধোয়া দেখতে পেয়ে আমাকে জানায় পরে আমি এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি এবং বাসার মালিককে জানাই। এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ বাসা পরিদর্শন করে যায়।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর এলাকায় ফিরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে ইউনিয়নের সকল স্থানে পোষ্টার, ফেষ্টুন টানিয়ে প্রচারনা করতেছিলেন।
 তিনি অভিযোগ করেন, এরই পেক্ষিতে প্রকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

ভুক্তভোগীর দাবি, আগুনে ঘরের নিচতলার প্রায় সবকিছুই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার (প্রায় ৫ ভরি), নগদ প্রায় ১৩ লাখ টাকা, হীরার গহনা, উন্নত ল্যাপটপ, ড্রোন, এইচডি ক্যামেরা, মোবাইল ফোন, এলইডি টিভি, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ নথি সহ কাগজপত্র। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকার উদ্ধে ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গতকাল রাতে লিখিত অভিযোগ পেয়েছি। উনি যেহেতু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শত্রুতা বসত তাকে আতঙ্কিত করার জন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image