আজঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ -এ ১৬ বৈশাখ ১৪৩৩ - ১২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফলগাছার মনিরামে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে। • দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত • রংপুরে ১৯০ মিমি বৃষ্টি, সবজিখেতের ব্যাপক ক্ষতি • স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা • ৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি • ফলগাছার মনিরামে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে। • দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত • রংপুরে ১৯০ মিমি বৃষ্টি, সবজিখেতের ব্যাপক ক্ষতি • স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা • ৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি

৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ থাকা হাসান আলী (৩১)-এর সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। অপহরণের অভিযোগ তুলে দ্রুত তাকে উদ্ধারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজ যুবকের স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন।

মানববন্ধনে হাসান আলীর বাবা রমজান আলী অভিযোগ করে বলেন, গত ১৬ জানুয়ারি কাজের উদ্দেশ্যে হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে একটি হোটেলে গেলে সেখান থেকেই তার ছেলে নিখোঁজ হন। পরবর্তীতে হোটেল মালিকের তথ্যের ভিত্তিতে জামিরুল নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, মামলার পর পুলিশ বগুড়া থেকে অজ্ঞাতনামা দুইজনকে গ্রেপ্তার করলেও এখনো তার ছেলের কোনো খোঁজ মেলেনি। উল্টো গ্রেপ্তারকৃতদের পক্ষ থেকে প্রাণনাশ ও গুমের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। দ্রুত সন্তানকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রমজান আলী।

এদিকে মানববন্ধনে বক্তব্য দেওয়া স্থানীয়রা বলেন, হাসান আলী এলাকার একজন সৎ ও পরিশ্রমী যুবক ছিলেন। দীর্ঘ চার মাস ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হাসান আলীকে জীবিত অথবা মৃত যেকোনো অবস্থায় হলেও দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image