দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত
“তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তাদের বিকাশে একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলার তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে এ বাছাই পর্বের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ততা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।
এছাড়াও তোফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল এর শরীর চর্চা শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাছাই পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ প্রদান করা হবে
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন