আজঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ -এ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম • পঞ্চগড়ে চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা • কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ • হিলি কাস্টমসে ১৭ তারিখ সাধারণ নিলাম, বিক্রি হবে মোট ৭৬ যানবাহন • সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম • পঞ্চগড়ে চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা • কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ • হিলি কাস্টমসে ১৭ তারিখ সাধারণ নিলাম, বিক্রি হবে মোট ৭৬ যানবাহন

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 14 মে, 2026

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ কয়েক ঘণ্টার ব্যবধানে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

তবে কয়েক ঘণ্টা পর নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। আকস্মিক এ সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববিদ্যালয় মহলে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image