আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ • সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

নীলফামারীতে মায়ের পরকিয়া প্রেমিককে গলা কেটে হত্যা করলো সন্তান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 3 এপ্রিল, 2026

নীলফামারীতে মায়ের পরকিয়া প্রেমিককে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক সন্তানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১ টায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার হামিদ হোসেনের ছেলে মতিউল ইসলাম (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে একই এলাকার একরামুল হকের ছেলে আলামিন ইসলাম (২৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে মতিউল ইসলাম ও অভিযুক্ত আলামিনের মা সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলে সাহের বানু পুনরায় সংসারে ফিরে আসেন। তবে ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আলামিন ইসলাম সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে আলামিন ধারালো তামাক কাটার কাস্তি দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত আলামিন ইসলাম পলাতক রয়েছে।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা সাহের বানুকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image