আজঃ বুধবার, ২৭ মে, ২০২৬ -এ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ১০ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

শাপলা প্রতীক না দিলে ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণে অনাস্থা প্রকাশ করবে এনসিপি : সারজিস আলম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 1 অক্টোবর, 2025

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন যদি মার্কা দিতে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ চালিয়ে যায়, তাহলে ভবিষ্যৎ নির্বাচনে কমিশনের মাধ্যমে অংশগ্রহণে এনসিপি অনাস্থা প্রকাশ করবে।”

রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই এনসিপি শাপলা প্রতীক চেয়ে আসছে। আইনগতভাবে কোনো বাধা না থাকলেও কমিশন বহিরাগত চাপের কারণে প্রতীক না দেওয়ার চেষ্টা করছে।

সারজিস আলম বলেন, “রাজনৈতিক দল হিসেবে আমরা সব আইনগত শর্ত পূরণ করেছি। কিন্তু একবছরেও প্রতীক পাইনি। এতে বোঝা যায়, বড় কোনো পক্ষের চাপ বা প্রভাব আছে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং মানুষকে রাজপথে নামতে বাধ্য করা ছিল সরকারের বড় ব্যর্থতা। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নির্বাচন কমিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

কঠোর সুরে তিনি বলেন, “এই দেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। আগামীতে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে আইনগত ব্যবস্থা নিতে হবে।”

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image