পঞ্চগড়ে সড়কে ঝরল তরুণ আইনজীবীর সোলেমান হকের প্রাণ
পঞ্চগড়ের সড়কে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোলায়মান হক (৩৬) নামে এক তরুণ আইনজীবী। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকেলে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন