তারাগঞ্জে গলায় ফাঁস দেওয়া মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার সময় ফুলবাবু (৪২) নামের ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত ফুলবাবু ওই গ্রামের লালু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন তিনি নিজ ঘরের শয়নকক্ষে একাকী অবস্থায় গলায় ফাঁস দেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, 'ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে'।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন