আজঃ রবিবার, ০৩ মে, ২০২৬ -এ ২০ বৈশাখ ১৪৩৩ - ১৬ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত : কৃষকদের উৎকণ্ঠা • নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত • খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা • কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা: • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা • গাইবান্ধায় ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত : কৃষকদের উৎকণ্ঠা • নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত • খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা • কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা: • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 29 এপ্রিল, 2026

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা (পিপিএম) এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং প্রজেক্টরের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রাণীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ রজত কুমার বসাক, দিনাজপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আতিকুর রহমান নিউ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা কমলা কান্ত রায় প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিতভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image