আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাটোল সেবনকালে ৫ মাদকসেবী গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 মে, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযান চলাকালীন নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাটোল সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত এই ৫ আসামিকে রবিবার (৩ মে) প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যথানাশক ট্যাবলেট ‘ট্যাপেন্ডাটোল’, যা বর্তমানে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image