বামনডাঙ্গায় কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ভোরে আকস্মিক কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড অর্ধ শতাধিক বাড়িঘর, ভুট্টা ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
পহেলা এপ্রিল (বুধবার) ২০২৬ ভোরের আলো ফুটতে না ফুটতেই উত্তর-পূর্ব দিক থেকে ধেয়ে আসা কালবৈশাখি ঝড়ে মুহূর্তে লন্ড ভন্ড হয়ে যায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল মৌজার ঝাকুয়াপাড়ার অর্ধ শতাধিক বাড়িঘর। সরেজমিন গিয়ে দেখা যায় অধিকাংশ ঘরের উপর ছোট-বড় গাছ উপড়ে পরে আছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে সন্তান-সন্ততি নিয়ে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানাান ভোরে আকাশের ডাকাডাকি শুনে ঘুম ভেঙে যায় কোন কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে চোখের সামনে সব লন্ডভন্ড হয়ে যায়। চেয়ে চেয়ে দেখা ছাড়া করার কিছুই ছিল না। বাড়িঘর ছাড়াও, উক্ত গ্রামে অবস্থিত একটি ইবতেদায়ী মাদ্রাসার চাল উড়ে গিয়ে গাছের ডালে আটকে যায় এবং পেছনের একটি দেয়াল ধসে পড়লেও ঘটনার সময় কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী আঃ মান্নান মিয়া জানান মাদ্রাসা ঘরটি অত্যন্ত মজবুত করে নির্মাণ করা হয়,চালে কাঠের পরিবর্তে লোহার অ্যাংগেল ব্যবহার করা হয় তিনি বিশ্বাসই করতে পারছেন না কীভাবে এই চালটি গাছের মগডালে উঠে গেলো। এ অঞ্চলে ব্যাপক হারে ভুট্টা, ও বাণিজ্যিক ভাবে কলা চাষ করা হয়।
আকস্মিক এ ঝড়ে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিঘাছে বিঘা ভুট্টা ও কলা গাছ ভেঙে মাটিতে লুটিয়ে পরতে দেখা যায়।
জামাল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সানির সাথে মুঠোফোনে কথা হলে তিনি সকালের ঝড়ের খবর পেয়েছেন বলে জানান। ফসলের ক্ষতির বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ চলছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন