সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
পহেলা এপ্রিল ভোরে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বাড়িঘর ও ফসলের ক্ষেত পরিদর্শন করলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ ঈফফাত জাহান তুলি।
তিনি আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের জামাল ও হাতীবান্ধা মৌজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর পূনঃ নির্মাণে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ ঈফফাত জাহান তুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় অনেকে আবেগে আপ্লূত হয়ে পরেন।
পরিদর্শনকালে ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বার ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ গাফফার মোল্লা, সদস্য সচিব সাগীর খান, এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মোঃ লুৎফর রহমান বকসি, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মমতাজ মন্ডল, আঃ মতিন,বেলায়েত হোসেন সবুজ, ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, আফজাল হোসেন, মোঃ নুরুন্নবী মিয়া, রাজু আহম্মেদ, যুবদলের আহবায়ক ফজলুল হক, যুগ্ম আহবায়ক ডাঃ রেজাউল করিম রেজা, সেচ্ছা দলের ইনজামাম আজম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত পহেলা এপ্রিল ভোরে কালবৈশাখী ঝড়ে জামাল ও হাতীবান্ধা মৌজায় প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ৩ হেক্টর জমির ভুট্টা ও ১ হেক্টর জমির কলা ক্ষতিগ্রস্ত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন