আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 22 জুলাই, 2026

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জলজ জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে চায়না দুয়ারি (ম্যাজিক) জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

দিনব্যাপী পরিচালিত এ অভিযানে দুধকুমার নদের বিভিন্ন স্থান থেকে ৫০টির বেশি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।

উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।

অভিযান শেষে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “অবৈধ চায়না দুয়ারি বা ম্যাজিক জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান, অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image