নীলফামারী-১(ডোমার-ডিমলা) তুহিনকে বাদ দিয়ে আফেন্দিকে মনোনয়ন, তৃণমূল বিএনপির বিক্ষোভে উত্তল ডোমার ডিমলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন না দিয়ে এই আসনে জোটগত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম ঘোষণা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী হিসেবে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এই ঘোষণার খবর এলাকায় পৌঁছানোর পরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে নেমে আসেন। কয়েক হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা 'বহিরাগত প্রার্থী মানি না' এবং 'তুহিন ভাইয়ের মনোনয়ন ফিরিয়ে দাও' বলে স্লোগান দিতে থাকেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে ছুটিবাড়ী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সেখানে বক্তব্য রাখেন সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আকিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন ও মহিলা দলের নেত্রী নাসরিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডোমার-ডিমলার রাজনৈতিক বাস্তবতা ও জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিনকে মনোনয়ন দেওয়া না হলে দলীয়ভাবে নেতাকর্মীদের মধ্যে আরও অসন্তোষ তৈরি হবে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবি, শাহরিন ইসলাম তুহিন দীর্ঘ সময় ধরে এই এলাকায় বিএনপিকে সুসংগঠিত করেছেন। জোটের স্বার্থে একজন "হেভিওয়েট" প্রার্থীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এই আসনে দলের জয়ের সম্ভাবনাকে সংকটে ফেলবে বলে তারা মনে করছেন।
তারা আরোও বলেন, "ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন আমাদের দুঃসময়ের কাণ্ডারি এবং এই মাটি ও মানুষের নেতা। তাকে বাদ দিয়ে অন্য কাউকে চাপিয়ে দেওয়া তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নেবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।"
উল্লেখ্য, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি কেন্দ্রীয়ভাবে পরিচিত এবং জোটের প্রভাবশালী নেতা হলেও নীলফামারী-১ আসনে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির মাঝে তাকে নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এই বিক্ষোভের বিষয়ে কোনো নতুন মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন