আজঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ -এ ২৮ চৈত্র ১৪৩২ - ২৩ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু • জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা। • কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ • লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার • চিকিৎসাসেবার ‘হাব’ হবে এ অঞ্চল: স্বাস্থ্য সচিব • ‎ কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু • জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা। • কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫ • লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার • চিকিৎসাসেবার ‘হাব’ হবে এ অঞ্চল: স্বাস্থ্য সচিব

জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখায় নতুন আমির ও সেক্রেটারি ঘোষণা।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 10 এপ্রিল, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বেলাল হোসেন। একই সঙ্গে উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গোলাম রব্বানী।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকায় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন এ ঘোষণা দেন।
পরবর্তীতে নবনির্বাচিত উপজেলা আমির ও জেলা নেতাদের পরামর্শে উপজেলা সেক্রেটারি হিসেবে মাওলানা গোলাম রব্বানীকে মনোনীত করা হয়।
জানা গেছে, মুহাম্মদ বেলাল হোসেন ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। তিনি পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির এবং সর্বশেষ উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, মাওলানা গোলাম রব্বানী পূর্বে উপজেলা কর্মপরিষদের সদস্য এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচনের লক্ষ্যে রোকনদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে তৎকালীন উপজেলা সেক্রেটারি বেলাল হোসেন আমির হিসেবে নির্বাচিত হন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। একই দিনে নতুন করে ৯ জনকে উপজেলা কর্মপরিষদের সদস্যও নির্বাচিত করা হয়।
ঘোষণার পর জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান। পরে আমির মুহাম্মদ বেলাল হোসেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানীকেও শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল আশরাফুল আলম এবং সদ্য সাবেক ভারপ্রাপ্ত উপজেলা আমির মাওলানা আব্দুল বাছেতসহ অন্যান্য নেতারা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image