আজঃ শনিবার, ০৯ মে, ২০২৬ -এ ২৬ বৈশাখ ১৪৩৩ - ২২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা তালমা সহ বিভিন্ন এলাকায় আঙ্গুর বাগানে দর্শনার্থীদের ভিড় • দিনাজপুরে হজ্বযাত্রী বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • আন্তর্জাতিক মা দিবস নিয়ে বেরোবি শিক্ষার্থীদের অনুভূতি • ঈদুল আজহা সামনে রেখে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা, কমেছে দাম • বেরোবিতে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, প্রক্টরের উপস্থিতি নিয়ে বিতর্ক • পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা তালমা সহ বিভিন্ন এলাকায় আঙ্গুর বাগানে দর্শনার্থীদের ভিড় • দিনাজপুরে হজ্বযাত্রী বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • আন্তর্জাতিক মা দিবস নিয়ে বেরোবি শিক্ষার্থীদের অনুভূতি • ঈদুল আজহা সামনে রেখে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা, কমেছে দাম • বেরোবিতে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, প্রক্টরের উপস্থিতি নিয়ে বিতর্ক

পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা তালমা সহ বিভিন্ন এলাকায় আঙ্গুর বাগানে দর্শনার্থীদের ভিড়

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 9 মে, 2026

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ। সাধারণত শীতপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত এ জেলায় ধান, ভুট্টা, গম, আলু ও চায়ের পাশাপাশি এখন পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকা সহ জেলার কয়েকটি স্থানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন আঙ্গুর বাগান। এসব বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

স্থানীয় কৃষকদের উদ্যোগ ও কৃষি বিভাগের পরামর্শে বিদেশি জাতের আঙ্গুর চাষে ইতোমধ্যে আশার আলো দেখতে শুরু করেছেন উদ্যোক্তারা। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা থোকা থোকা আঙ্গুর দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। অনেকে আবার বাড়ির আঙিনাতেও আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন।

তালমা এলাকার আঙ্গুর চাষি মো. মিরাজ ইসলাম বলেন, শখের বসে শুরুতে অল্প কিছু আঙ্গুর গাছ রোপণ করেছিলাম। পরে দেখতে পাই, এ এলাকার মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের জন্য বেশ উপযোগী। সেই অভিজ্ঞতা থেকেই এখন বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করেছি। আমাদের গাছগুলোর বয়স মাত্র ১১ মাস হলেও ইতোমধ্যে ভালো ফলন এসেছে। বাজারে আঙ্গুরের চাহিদা বেশি থাকায় লাভের সম্ভাবনাও অনেক ভালো বলে আশা করছি।

তিনি আরও বলেন, আমাদের বাগান এখনো নতুন। এখানে তিনটি জাতের প্রায় ৪০০টি আঙ্গুর গাছ রয়েছে। আমরা আশাবাদী, আগামী বছর আরও বেশি ও ভালো ফলন পাবো। আমাদের উৎপাদিত আঙ্গুরগুলো বেশ মিষ্টি ও সুস্বাদু। বাগানে যারা ঘুরতে আসছেন, তাদেরও আঙ্গুর খাইয়ে দেখাচ্ছি। সবাই এর স্বাদ ও মানের প্রশংসা করছেন। এতে করে আমরা আরও উৎসাহ পাচ্ছি। আমরা এখান থেকে চারা উৎপাদন করে বিক্রি করছি। 

আরেক কৃষক আব্দুর রফিক বলেন, আগে ভাবতাম আঙ্গুর শুধু বিদেশেই হয়। এখন নিজের জমিতে আঙ্গুর ফলাতে পেরে খুব ভালো লাগছে। স্থানীয় কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পাচ্ছি। যদি সরকারি সহযোগিতা বাড়ে তাহলে আরও বড় পরিসরে চাষ করা সম্ভব হবে।

আঙ্গুর বাগান দেখতে আসা দর্শনার্থী আব্দুর রহমান বলেন, পঞ্চগড়ে এভাবে আঙ্গুর চাষ হবে কখনো কল্পনাও করিনি। বাগানে এসে খুব ভালো লাগছে। অনেকেই ছবি তুলছেন, পরিবার নিয়ে ঘুরতে আসছেন। এটা পর্যটনের মতো আকর্ষণও তৈরি করেছে। স্থানীয়ভাবে আঙ্গুর উৎপাদন হলে মানুষ বিষমুক্ত ফল খেতে পারবে।

পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, পঞ্চগড়ের আবহাওয়া ও মাটির গুণাগুণ বিদেশি বিভিন্ন ফল চাষের জন্য বেশ উপযোগী। আঙ্গুর চাষ নিয়েও আমরা কৃষকদের নিয়মিত উৎসাহিত করছি। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করলে এ জেলায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকজন কৃষক সফলতার মুখ দেখেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকরা যদি পরিকল্পিতভাবে আঙ্গুর চাষ করেন এবং বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত করা যায়, তাহলে ভবিষ্যতে পঞ্চগড়ে আঙ্গুর একটি সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হতে পারে। পঞ্চগড়ে আঙ্গুর চাষ সফল হলে কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এবং বিদেশি ফল আমদানির ওপর নির্ভরশীলতাও কিছুটা কমবে। নতুন এ ফল চাষকে ঘিরে তরুণ উদ্যোক্তাদের মাঝেও আগ্রহ বাড়ছে, যা ভবিষ্যতের কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিচর্যা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পঞ্চগড় একদিন দেশের অন্যতম আঙ্গুর উৎপাদনকারী অঞ্চলে পরিণত হতে পারে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image