নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক কর্মসূচি। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পরিবার ও সমাজকে আরও সচেতন ও সহায়ক হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, গ্রামপুলিশ সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন