আজঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ -এ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম • পঞ্চগড়ে চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা • কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ • হিলি কাস্টমসে ১৭ তারিখ সাধারণ নিলাম, বিক্রি হবে মোট ৭৬ যানবাহন • সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম • পঞ্চগড়ে চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা • কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ • হিলি কাস্টমসে ১৭ তারিখ সাধারণ নিলাম, বিক্রি হবে মোট ৭৬ যানবাহন

পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 14 মে, 2026

পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। তিনি বলেন, গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও কম খরচে বিচারসেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সীমা শারমিন। তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, সচেতনতা বৃদ্ধি এবং তথ্য ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে গ্রাম আদালতকে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার বলেন, গ্রাম আদালত এখন স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদগুলোতে নিয়মিত প্রশিক্ষণ, মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে আগ্রহ ও আস্থা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই দ্রুত নিষ্পত্তি হওয়ায় সময়, অর্থ ও ভোগান্তি কমছে এবং সামাজিক সম্প্রীতিও বজায় থাকছে। ভবিষ্যতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মোঃ সোহেল রানা, পঞ্চগড় সদর, বোদা, আটোয়ারী ও তেতুলিয়া উপজেলার উপজেলা সমন্বয়কারীগণসহ ৫ জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং ৩৮ জন ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।

সমন্বয় সভায় গ্রাম আদালতের মামলা পরিচালনা, অনলাইন তথ্য হালনাগাদ, বিরোধ নিষ্পত্তির হার বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাটি আয়োজন করে জেলা প্রশাসন, পঞ্চগড়। এতে সহযোগিতা করে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image