আজঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ -এ ৪ শ্রাবণ ১৪৩৩ - ৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জুলাই, 2026

জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে রংপুরের পীরগাছায় সাংবাদিক হাবিবুর রহমানকে ফেসবুক মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক মো. হাবিবুর রহমান দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে জনস্বার্থ বিবেচনায় “পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওইদিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে “সোহেল মাসুদ” নাম ব্যবহারকারী একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি “MD Habibur Rahman Habib”-এর মেসেঞ্জারে যোগাযোগ করা হয়।

এ সময় সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি সাংবাদিক হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হুমকি দিয়ে বলা হয়, “তুই কেন নিউজ প্রকাশ করছিস? তোকে দেখে নিব।” এছাড়াও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে সবসময় বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশ করে আসছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরাই আমার দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি সরকার রবিউল আলম বিপ্লব বলেন, “সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম ও সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার জানান, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য হুমকি-ধমকি দেওয়া হলে তা মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। একজন সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image