বিরলে বিজিবির অভিযানে অবৈধ মদ ও ফেন্সিডিল উদ্ধার
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক অভিযানে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এনায়েতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দীপনগর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এদিকে একই দিন ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে ভান্ডারা বিওপি’র আরেকটি টহল দল বান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল (স্কাফ সিরাপ) উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার ১০০ টাকা বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও জোরদারভাবে চলবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন