দিনাজপুরে জাগপা'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
"লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি নেই"—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় শহরের বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সমন্বয়ক ইমরুল কায়েস রুপম, মহিলা জাগপার সভাপতি রেনু রহমান, সহ-সভাপতি পারুল, জাগপা নেতা গোলাম মোস্তফা বাপ্পী, সৈয়দ সরাফত হোসেন ও শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ও হাসান, জাগপা ছাত্র কাফেলা দিনাজপুরের সভাপতি আল আমিন (শুভ)সহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেহনতি মানুষের অধিকার আদায়ে জাগপা সবসময় সোচ্চার রয়েছে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন