আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ • সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

দিনাজপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 এপ্রিল, 2026

দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অস্থিরতার সুযোগ নিয়ে যাতে কেউ অবৈধভাবে তেল পাচার করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অধীনস্থ একাধিক বিওপি ও বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বোতল ও জারকিনে করে পেট্রোল ও অকটেন পাচারের চেষ্টা ঠেকাতে সীমান্তে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে, যাতে চোরাকারবারীদের যেকোনো কৌশল দ্রুত শনাক্ত করা যায়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব।

এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image