আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ • সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

অনুষ্ঠানে ফুল কেনার টাকায় জায়নামাজ-গীতা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 4 এপ্রিল, 2026

দিনাজপুরে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ফুলের পরিবর্তে জায়নামাজ ও গীতা বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে আগেই ঘোষণা দেওয়া হয়, প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হবে না; বরং সেই খরচের অর্থ দিয়ে ধর্মীয় উপকরণ বিতরণ করা হবে।

পরে মন্ত্রী মঞ্চে এসে প্রচলিত ফুলের পরিবর্তে জায়নামাজ ও গীতা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। তার এই উদ্যোগে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে প্রশংসা জানান। অনুষ্ঠানে তিনি ২৭ জনকে জায়নামাজ এবং ৬ জনকে গীতা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. নিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image