দিনাজপুরে গণআধিকার পরিষদের পৌর আংশিক কমিটি ঘোষণা
দিনাজপুরে গণঅধিকার পরিষদের পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪৯ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় পুলহাটস্থ গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সভায় দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম আযম এ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাশিদ রেজা, সাধারণ সম্পাদক এসএম রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ আলী কাকন এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন নাফিউল নিটোল। এছাড়া মোট ৪৯ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম এবং সিনিয়র সহ-সভাপতি হারুন-উর রশিদ হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এ কমিটি ভূমিকা রাখবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন